শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শিমুলকে শাস্তি দিও, না হলে আমার আত্মা শান্তি পাবে না’

news-image

রাজবাড়ী প্রতিনিধি : বান্ধবীকে নিয়ে পালিয়ে গেছে প্রেমিক। এ ঘটনায় চিরকুট লিখে আত্মহত্যা করেছে রুমি আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী। রুমি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পরেশউল্লাহ পাড়ার বদু প্রামানিকের মেয়ে। সে স্থানীয় শাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের দশম শ্রেণিতে পড়তো।

নিহত রুমির চাচা আমজাদ হোসেন জানান, সম্প্রতি রাজবাড়ী সদর উপজেলার কুলারহাটের বাসিন্দা শিমুল পরেশউল্লা পাড়ার শারমিন আক্তারকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কষ্ট পায় রুমি। এর জের ধরে আজ শনিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

পারিবারিক সূত্র জানায়, আজ ভোর ৬টায় ঘুম থেকে উঠে রান্না করে রুমি। একটু পর মা শাহেদা বেগম স্বামীর জন্য ভাত নিয়ে বাড়ির পাশের মাঠে যায়। কিন্তু কিছুক্ষণ পর ঘরে ফিরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে রুমিকে নিচে নামায়। পরবর্তীতে রুমির ঘরে চিরকুট পাওয়া যায়।

মৃত্যুর আগে লেখা সেই চিরকুটে রুমি লিখেছে, ‘আমি শিমুলকে অনেক ভালোবাসি। আর শারমিন ছিল আমার প্রিয় বান্ধবী। শিমুল শারমিনকে নিয়ে চলে গেছে। এ কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি কীভাবে মুখ দেখাবো। ও এত বড় বেঈমানি করতে পারলো। শিমুলের সঙ্গে আমার যত কথা হয়েছে সব রেকর্ডিং আছে। মা আমাকে মাফ করে দিও। শিমুলকে শাস্তি দিও, না হলে আমার আত্মা শান্তি পাবে না।’

রুমি ওই চিরকুটে আরও লিখেছে, ‘আমার মৃত্যুর জন্য দায়ী শিমুল আর শারমিন। আমি পৃথিবীর সব মায়া-মমতা ত্যাগ করে চলে যাচ্ছি। তোমাদের জন্য কষ্ট হচ্ছে। আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমাকে অনেক ভালোবাসি। ওদের শাস্তির ব্যবস্থা করো। সরি মা।’

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুদার বলেন, ‘প্রেমের সম্পর্কের পর বান্ধবীকে নিয়ে পালিয়ে যাওয়ায় ওই কিশোরী আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।’

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ