,

‘যে কারণে’ দুঃখপ্রকাশ করলেন অপু বিশ্বাস

news-image

বিনোদন ডেস্ক : তুমুল ব্যস্ত সময় পার করেছেন চিত্র নায়িকা অপু বিশ্বাস। গতকাল শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রেটার ময়মনসিংহ এসএসসি ৯২ ব্যাচ আয়োজিত নবান্ন উৎসবে যোগদানের কথা ছিল তার। কিন্তু শুটিংয়ের ব্যস্ততায় সেই আয়োজনে উপস্থিত হতে পারেননি অপু বিশ্বাস। এ কারণে ময়মনসিংহবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাস লিখেছেন, ‘১১ নভেম্বর ময়মনসিংহে একটা শো ছিল আমার। কিন্তু ‘লাল শাড়ি’র শুটিংয়ের কারণে যেতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত ময়মনসিংহবাসীর কাছে।’

বন্ধন বিশ্বাসের পরিচালনায় গত ২ নভেম্বর থেকে মানিকগঞ্জে শুরু হয়েছে ‘লাল শাড়ি’র দৃশ্যধারণ। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাইমন-অপু।

একসময় দেশে তাঁতশিল্পের দারুণ সমৃদ্ধতা ছিল। দিন দিন সেই শিল্প হারিয়ে যাচ্ছে। এই বিষয়টিকে কেন্দ্র করেই ‘লাল শাড়ি’র কাহিনী এগিয়েছে। এতে সাইমন-অপু ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, দিলরুবা দোয়েল, সুমিত সেনগুপ্ত, ডনসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না