শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার মৃত্যুর ৭ ঘণ্টার মাথায় মারা গেলেন ছেলে

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু পর তার ছেলে শিশুটিও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহত শিশুর স্কুলশিক্ষক আফরোজা আক্তার। এর আগে দুপুরে একই দুর্ঘটনায় তার বাবা মোহাম্মদ মোখলেছুর রহমান মারা যান।

নিহত শিশু মো.ফয়সাল আহমেদ (১১), পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন জৈনা বাজার এলাকায় বাবা-মার সাথে ভাড়া থেকে স্থানীয় ফরিদপুর মডেল স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করত।

নিহত শিশুর স্কুলশিক্ষক আফরোজা আক্তার জানান, দুপুরে বাবার সঙ্গে মোটরসাইকেল যোগে স্কুল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ফয়সালের বাবা মারা যান। তখন গুরুতর আহত হয় ফয়সাল। এরপর স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করালে, রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়েছে।’

মাওনা হাইওয়ে থানার ওসি কংকণ কুমার বিশ্বাস জানান, শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় দ্রুত গতির একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক মোকলেছুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ