শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে আরও ৩০ সেনা হত্যার দাবি জান্তা বিরোধীদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দেশজুড়ে নতুন করে হামলা চালিয়ে দুই দিনে প্রায় ৩০ সেনাকে হত্যার দাবি করেছে মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) সহ একাধিক জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী। । সাগাইং, বাগো, তানিনথারি, চিন, রাখাইন এবং কারেন রাজ্যে লড়াইয়ে এসব সেনা হতাহত হয়।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, উল্লেখযোগ্য হামলার মধ্যে রাখাইন এবং চিন রাজ্যের শহরগুলোতে আরকান আর্মির (এএ) সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০ জান্তা সদস্য নিহত হয়। রাখাইনে আরও কয়েক কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে।

গত বুধবার সাগাইংয়ের তাজ এলাকায় কমপক্ষে ১২ জন সেনাকে হত্যার দাবি করেছে পিডিএফ সদস্যরা। দুই ঘণ্টার লড়াইয়ে কয়েকজন সশস্ত্র পিডিএফের সদস্যও আহতের খবর জানা গেছে।

বাগো অঞ্চলে ইয়েদাশে-পিডিএফের সঙ্গে সংঘর্ষের আরও ৭ সেনা নিহত এবং ৯ জন আহত হয়।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সু চি’র সরকার ক্ষমতাচ্যুত করে মিয়ানমার সামরিক বাহিনী। এরপরই সু চি’কে গ্রেফতার করে তারা। তার বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক মামলায় বিচারকাজ চলছে জান্তার আদালতে। এর মধ্যে কয়েকটির রায়ও হয়েছে যা সু চি’র বিরুদ্ধে গেছে।

সু চি’র মুক্তি এবং সামরিক সরকারকে ক্ষমতা ছাড়তে বিক্ষোভ করে আসছে সাধারণ মানুষ। জান্তা বিরুদ্ধে লড়াইয়ে ছোট-বড় সশস্ত্র গোষ্ঠী তৈরি হয়েছে দেশটি। ইউরোপীয় ইউনিয়সহ যুক্তরাষ্ট্র সামরিক সরকারকে ক্ষমতা ছাড়তে চাপ দিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি