,

ফরিদপুরে বিএনপির গণসমাবেশ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরতলীর কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।

তবে দলের কেন্দ্রীয় নেতারা দুপুর ২টায় মঞ্চে উঠবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

সমাবেশের সভাপতিত্ব করছেন ফরিদপুর নগর বিএপির আহ্বায়ক এ এস এম কাইয়ুম।

জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়ার সঞ্চালনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা এখন বক্তব্য দিচ্ছেন।

ইতিমধ্যে গণসমাবেশস্থল নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার রাতে গণসমাবেশস্থল পরিদর্শন করেছেন।

বিভাগীয় এই গণসমাবেশের দুইদিন আগে থেকে ফরিদপুরে শুরু হয়েছে বাস ও মিনিবাস ধর্মঘট। এতে ফরিদপুরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে।

বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, তাদের সমাবেশকে বাধাগ্রস্ত করতে বাস-মিনিবাস ধর্মঘট ডাকা হয়েছে।

এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে সমাবেশ করেছে দলটি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯