,

মিমের কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করলেন পরীমনি

news-image

অনলাইন ডেস্ক : আলোচনা তাকে ঘিরে সব সময়ই। ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা তিনি। বিভিন্ন ইস্যুতে তার সাহসিকতার পরিচয় মিলেছে। এবার ব্যক্তিগত ইস্যুতে ফের আলোচনায় পরীমনি। এ ঘটনায় যুক্ত হয়েছে সাম্প্রতিক সময়ের সফল জুটি রাজ-মিমের নাম।

বিয়ের পর থেকেই তারকা দম্পতি রাজ-পরীর ভালোবাসা দেখেছে সবাই। সুখেই কাটছিল তাদের সংসার। হঠাৎ কেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে রাজের সঙ্গে জড়িয়ে স্ট্যাটাস দিলেন পরীমনি- এমন প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা।

এর মধ্যে দুই নায়িকা নিজেদের অবস্থান থেকে বিষয়টি তুলে ধরেছেন।

মিমের ভাষ্যমতে, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যে একটা পক্ষ তার পথচলায় ঈর্ষান্বিত হয়ে তাকে থামিয়ে দিতে, তাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালানো হচ্ছে। তাকে নিয়ে ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করলে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন মিম।

এদিকে পরীর ভাষ্য, তিনি কখনও মিমকে হিংসা করেননি। বরং তিনি চাইতেন, রাজ-মিম জুটিকে নিয়ে আরও সিনেমা নির্মাণ হোক। রাজ্যের মা নিজেই এই জুটিকে নিয়ে সিনেমা বানাতে পরিচালকদের অনুরোধ জানিয়েছেন। প্রমাণস্বরূপ মিমের সঙ্গে আলাপের একটি স্ক্রিনশট প্রকাশ্যে আনেন পরীমনি।

সেখানে দেখা যায়, গত ২১ সেপ্টেম্বর মিমকে পরী লিখেছেন, ইনফিনিটি সিজন ২-এর জন্য তোমার সঙ্গে ডিরেক্টর (পরিচালক) কথা বলতে চায়। মেহেদী হাসিব নক দেবে তোমাকে। কথা বলে দেখ। জবাবে মিম লেখেন, হাসিব ভাইয়ার সঙ্গে তো পরিচয় আছে। আচ্ছা কথা বলে নিচ্ছি। এরপর তিনি পরীর উদ্দেশে লেখেন, এত সকালে কি কর? বাবু উঠে গেছে? জবাবে একটি স্যাড ইমোজি দিয়ে নিজের ভাব প্রকাশ করেন পরীমনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির