শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশে আসার জন্য তাঁবু কিনেছেন যুবদল নেতা রাজু

news-image

নিজস্ব প্রতিবেদক : গাড়ি বন্ধ থাকায় এর আগে খুলনার গণসমাবেশে যেতে পারেননি। তাই এবার ফরিদপুর বিভাগীয় সমাবেশে আগেভাগেই যেতে হবে। এজন্য প্রস্তুতিও নেন। শীতের রাতে একটু ভালোভাবে থাকার জন্য কেনেন তাঁবু। নেন অন্যান্য প্রস্তুতিও। সবকিছু নিয়ে বৃহস্পতিবার ফরিদপুর এসেছেন গোপালগঞ্জ জেলা যুবদল নেতা রাজু বিশ্বাস।

তিনি জানান, গণপরিবহনসহ সবকিছু বন্ধ করে দেওয়ার আগেই তিনিসহ অন্যান্যরা গোপালগঞ্জ থেকে ফরিদপুর সমাবেশে এসে পৌঁছেছেন। আরও আসছে। কিন্তু শীতের রাতে খোলা আকাশের নীচে কষ্ট হতে পারে, অসুস্থতা আসতে পারে মনে করে ঢাকা থেকে সাড়ে ৬ হাজার টাকা দিয়ে তাঁবু কিনেছেন। সঙ্গে প্রয়োজনীয় কম্বল, গামছাসহ সবকিছু নিয়ে তিনি কোমরপরু আব্দুল আজিজ মাঠে এসেছেন। এই মাঠেই শনিবার গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এর আগে গণপরিবহন বন্ধ থাকায় এবং ক্ষমতাসীনদের বাধায় তিনিসহ অনেকেই খুলনা সমাবেশে যেতে পারেননি। এটা তাদের মধ্যে পীড়া দিচ্ছিল। তাই এবার দ’দিন আগেই চলে এসেছেন।

সারারাত সজাগ থেকে মিছিল করে ভোররাতে ঘুমাতে যান। তার সঙ্গে জেলা ছাত্রদল আহ্বায়ক জোবায়েরও ছিলেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ