,

গভীর রাতে শাকিব খানের বাড়িতে হামলা!

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের বাড়িতে হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুরের পূবাইলে তার বাড়ি ‘জান্নাত’-এ হামলা হয়। এমনটাই জানা গেছে শাকিবের ঘনিষ্ঠসূত্রে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এ বিষয়ে জানতে চাইলে রাত ২টা নাগাদ পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, স্থানীয়রা খবর দিলে দুর্বৃত্তদের হামলার ব্যাপারে খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এখনও আসল ঘটনা জানা যায়নি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করছি।’

শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়ি ‘জান্নাত’। গত কয়েক বছর ধরে সেখানে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে। জানা যায়, ওই শুটিং বাড়িতে মূল্যবান আসবাবপত্র রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির