,

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবির অবস্থান ১৫১তম

news-image

অনলাইন ডেস্ক : কিউএস বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে এশিয়ার ৭০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ১৫১তম স্থানে জায়গা পেয়েছে। এ র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়রে এটিই সর্বোচ্চ অবস্থান। ১০০ স্কোরের মধ্যে ৩২ দশমিক ৪ পেয়ে ঢাবি এ অবস্থানে এসেছে।

চলতি সপ্তাহে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়। শিক্ষা ও শিক্ষকদের সুনাম, পিএইচডির সংখ্যা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর হারের ওপর ভিত্তি করে এই র‌্যাংকিং করা হয়।

কিউএস র‌্যাংকিংয়ে শীর্ষে আছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়, দ্বিতীয়স্থানে আছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি। এ তালিকার তৃতীয় স্থানে আছে চীনের জিনহুয়া বিশ্ববিদ্যালয়।

দক্ষিণ এশিয়ার মধ্যে ৪০তম অবস্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, বোম্বে। তালিকার ১০০-এর মধ্যে সাতটি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে। শীর্ষ ১০০-এর মধ্যে পাকিস্তানের আছে তিনটি বিশ্ববিদ্যাল। দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (এনইউএসটি) ইসলামাবাদের অবস্থান ৬৭তম।

বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) যথাক্রমে ১৯৯তম (২৬ দশমিক ৯ স্কোর) এবং ২১৯তম অস্থানে (২৪ দশমিক ৮ স্কোর) আছে।

র‌্যাংকিংয়ে থাকা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ব্র্যাক ৩০১-৩৫০, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ৩৫১-৪০০, চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ৪০১-৪৫০ এর মধ্যে স্থান পেয়েছে।

তালিকায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪৫১-৫০০ এর মধ্যে স্থান পেয়েছে। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৫০১-৫৫০ এর মধ্যে আছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ৬৫১-৭০০ এর মধ্যে অবস্থান করছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯