শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্ধকার নয়, আলোকিত বাংলাদেশ চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

মাদারীপুর প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী কখনো অন্ধকারের রাজনীতিতে বিশ্বাস করে না, কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগ বিশ্বাস করে না, প্রধানমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাস করেন।’

তিনি বলেন, ‘জনগণের উপর প্রধানমন্ত্রীর বিশ্বাস আছে, জনগণের সমর্থন নিয়ে তিনি সরকারে আছেন।’

বুধবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস প্রতিষ্ঠিত করবেন’ সেটারই এখন শেষ পর্যায়, আগামী নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় জয়যুক্ত করুন’ এই প্রত্যাশা আপনাদের কাছে, আমরা আর অন্ধকার দেশে ফিরে যেতে চাই না, আমরা আলোকিত বাংলাদেশ চাই।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈনউদ্দীন, ঢাকা বিভাগীয় উপপরিচালক দিনমোন শর্মাসহ মাদারীপুর জেলা ও উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ