,

মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন আলিয়া

news-image

অনলাইন ডেস্ক : গত ৬ নভেম্বর জন্ম নিয়েছে বলিউড দম্পতি রণবীর-আলিয়ার শিশুকন্যা। যাকে ঘিরে আনন্দজোয়ার বলিউডে। এতদিন মা-মেয়ে হাসপাতালেই ছিলেন। এবার রাজকন্যাকে নিয়ে বাড়ি ফেরার পালা।

বৃহস্পতিবার সকালে সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে রওনা দেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। মুম্বাইয়ের এইচ এন রিলায়্যান্স ফাউন্ডেশন হাসপাতালের গেট দিয়ে বেরিয়ে গেল রণবীরের গাড়ি। পাপারাজ্জিরা হামলে পড়লেন গাড়ির উপর।

সামনে-পেছনে অবশ্য নিরাপত্তারক্ষীদের গাড়ি। ভিড় এড়িয়ে রণলিয়ার গাড়িটিকে দ্রুত বের করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।

এদিকে নতুন অতিথির অপেক্ষায় পথ চেয়ে ভট্ট এবং কাপুর পরিবার।

সূত্রের খবর, গত তিন বছর ধরে নতুন করে সেজে উঠছিল ঋষি কাপুর ও নীতু কাপুরের পুরনো বাড়ি কৃষ্ণ রাজ বাংলো।

শোনা যাচ্ছে, রণবীর-আলিয়া তাদের সদ্যোজাতকে নিয়ে উঠবেন সেই নতুন হয়ে ওঠা বিলাসবহুল প্রাসাদেই।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির