,

বিয়ের দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকায় বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার ইনচার্জ মামুন-অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাত ১২টার দিকে শাক্তা ইউনিয়নের আটিবাজার সুমন হাউজিং এলাকায় মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসমাইল হোসেন (২০) ও কাজল আক্তার (১৮)। ইসমাইল কেরানীগঞ্জ আমবাগিচা এলাকার স্থায়ী বাসিন্দা মো. আলীর ছেলে। বর্তমানে আটিবাজার সুমন হাউজিং এলাকায় একটি বাসার চারতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

প্রতিবেশী ফারুক আহমেদ বলেন, দেড় মাস আগে ইসমাইল ও কাজলের বিয়ে হয়। এরপর থেকে তারা এ বাড়িতেই থাকতেন। আমাদের ফ্ল্যাটের পাশ দিয়ে পল্লি বিদ্যুতের এসটি লাইন রয়েছে। রাতের বেলা হয়তো ইসলামের ফ্ল্যাট থেকে কোনো কাপড় বাতাসে উড়ে গিয়ে পল্লী বিদ্যুতের তারের উপর পড়ে থাকতে পারে। সেখান থেকে তারা স্টিলের পাইপের মাধ্যমে সেটা নামাতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভবন মালিক সুজন জানান, রাতের বেলা ঘটনাটি ঘটেছে। শুনে আমি সাথে সাথেই ঘটনাস্থলে চলে আসি। দুজনই বোকা। লোকমুখে শুনেছি- তারা নাকি স্টিলের পাইপ দিয়ে এসটি তার থেকে কিছু-একটা আনতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে মামলা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড