সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপের রাজধানী মালেতে আগুনে এক বাংলাদেশিসহ ১০ নারী নিহত

news-image

অনলাইন ডেস্ক : মালদ্বীপের রাজধানী মালেতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই নারী। এদের মধ্যে ৯ জন ভারতীয়। স্থানীয় সময় বুধবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে মালের মাফান্নু এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

দেশটির ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, মালে শহরের মাফান্নু এলাকার ইস্কান্দার মাগুতে অবস্থিত সেনরোজ নামের একটি বাসার নিচে গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। ভবনটিতে অভিবাসী নারী শ্রমিকরা থাকতেন।

এদিকে প্রতিবেশীরা বলছেন, বাড়িতে প্রায় ২০ জনের মতো বিদেশি ছিলেন। তারা বেশ কয়েকবার ভবন থেকে অনেককে বেরিয়ে আসতে দেখেছেন।

মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ফায়ার সার্ভিস ও মালদ্বীপ রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ আগুন থেকে এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে। আগুন নিয়ন্ত্রণে কয়েক ঘণ্টা সময় লেগেছে।

কর্তৃপক্ষ আগুনের কারণ নিশ্চিত করেনি এবং এখনও এলাকায় অনুসন্ধান চালাচ্ছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। বলা হচ্ছে হতাহতের হিসাবে এটি মালদ্বীপে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি।

এদিকে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনে প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মামুন পাঠান ঘটনাস্থল ও মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করেছেন।

মালদ্বীপের রাজনৈতিক দলগুলো বিদেশি কর্মীদের দুর্দশার জন্য সরকারের সমালোচনা করেছে।

মালেতে প্রায় সোয়া লাখ প্রবাসী শ্রমিক থাকে। প্রবাসীরাই শহরটির জনসংখ্যার প্রায় অর্ধেক। এদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা থেকে এসেছে।

কোভিড-১৯ মহামারীর সময় প্রবাসীদের দরিদ্র জীবনযাপনের অবস্থা প্রকাশ্যে এসেছিল। সেসময় স্থানীয়দের তুলনায় বিদেশী কর্মীদের মধ্যে সংক্রমণ তিনগুণ দ্রুত হারে ছড়িয়ে পড়েছিল।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে