,

উরফির তিন বোনও কম ‘সাহসী’ নন, দেখুন ছবিতে

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী, মডেল উরফি জাভেদ মানেই পোশাক নিয়ে বিতর্ক। কখনো ব্লেড, কখনো সেফটিপিন কিংবা বস্তা দিয়ে তৈরি পোশাকে দেখা গিয়েছে তাকে। উদ্ভট পোশাকের বাইরে খোলামেলা পোশাকেও তিনি প্রায়ই হাজির হন। এ নিয়ে প্রচুর সমালোচনার শিকার হয়েছেন উরফি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পরিবারের বিষয়ে কথা বলেছেন উরফি জাভেদ। তিনি বলেন, ‘বাবা আমার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন। এমন একটা সময় এসেছিল যখন আমি নিজের নাম ভুলতে বসেছিলাম। টানা দুই বছর আমার ওপর অস্বাভাবিক অত্যাচার করা হয়েছিল। একমাত্র আমি জানি, সেই সময়ে আমার ওপর দিয়ে কি গিয়েছে।’

ঝিনুক দিয়ে বিকিনি বানিয়েছেন উরফি জাভেদ
উরফি জানান, আত্মীয়স্বনরাও তাকে নানা কথা শোনাতো। তিনি বলেন, ‘আমাকে পর্ণ ছবির তারকা ভাবতেন। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের খুঁটিনাটিও দেখতে চেয়েছিলেন তারা। আমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকবে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছিল।’ এখন পরিবারের সবার সঙ্গে যোগাযোগ থাকলেও বাবার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও জানান উরফি।

কিন্তু উরফি একা নন, তার তিন বোনও কোনো অংশে কম যান না। বিচিত্র পোশাক পরে দেখা না গেলেও সাহসী পোশাকে সামাজিক যোগাযোগমাধ্যম কাঁপিয়ে থাকেন তারাও।

উরফির এক বোন ডলি জাভেদ। বোনের মতো তার অনুরাগী সংখ্যাও নেহাত কম নয়। ইনস্টাগ্রামে ইতোমধ্যেই এক লাখের ওপর অনুরাগী রয়েছে ডলির। ১৯ বছর বয়সি ডলি একজন ইনস্টাগ্রাম ব্লগার।

উরফির আরেক বোন আসফি জাভেদ। বোনের মতো জনপ্রিয় না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুরাগী সংখ্যা দেখেও চমকে যেতে হয়।ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা প্রায় দেড় লাখের কাছাকাছি। আসফিও ইনস্টাগ্রাম ব্লগার। সাহসী পোশাকের সঙ্গে লেহঙ্গা, চুড়িদারেও দেখা যায় তাকে।

উরফির তৃতীয় বোনের নাম উরুসা জাভেদ। পেশাগত দিক দিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তিনি। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যাও এক লাখ পার হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না