সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারপতি মানিকের ওপর হামলা: বিএনপির ৩ নেতা রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনসহ তিনজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন-স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নি।

এর আগে পল্টন থানায় করা এ মামলায় আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফরমান আলী। আসামিদের পক্ষে তাদের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ৮ নভেম্বর বিকেল তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ৩ নভেম্বর এ মামলায় আরও ১১ জনকে রিমান্ডে নেওয়া হয়। এরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন খান, কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান, মো. সাগর, জসিম উদ্দিন, হারুন অর রশিদ, মতিউর রহমান নিরব, শামিম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের।

মামলা থেকে জানা গেছে, গত ২ নভেম্বর পল্টন এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় বিএনপির মিছিল থেকে বিচারপতি মানিকের গাড়িতে হামলা করা হয়। পরে এ ঘটনায় তার গানম্যান রফিকুল ইসলাম মামলা করেন। মামলায় অজ্ঞাত অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে