,

জঙ্গিবাদে জড়িয়ে কাঁদলেন কেবিন ক্রু, ছেলেকে আত্মসমর্পণের আহ্বান

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড এয়ারওয়েজের কেবিন ক্রু ছিলেন আম্বিয়া সুলতানা এমিলি। এ পদে খণ্ডকালীন চাকরি করেছেন বিমান বাংলাদেশ এয়ারলোইন্সেও। পরিবারসহ নারায়ণগঞ্জে থাকা এমিলির ছেলের গৃহশিক্ষক আল-আমিনের মাধ্যমে তার জীবন পাল্টে যায়। সেই শিক্ষকের মাধ্যমেই তিনি ও তার ছেলে আবু বক্কর রিয়াসাদ রাইয়ান (১৫) নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়’তে উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন। জঙ্গিবাদে জড়িয়ে পড়ায় এবার অনুশোচনায় কাঁদলেন এমিলি, জানালেন ছেলেকে ফিরে আসার আকুতি।

সংবাদ সম্মেলনে কান্নাজড়ি কণ্ঠে আম্বিয়া সুলতানা এমিলি বলেন, ‘চরম একটা ভুল পথকে সঠিক মনে করে সন্তানকে দিয়েছিলাম। আজকে আমার আদরের সন্তান বান্দরবানে পাহাড়ে অর্ধ-মৃত অবস্থায়। আমি জানি না আমার সন্তান বেঁচে আছে কি না। জানি না কখনো তাকে আর দেখতে পারব কি না। এটা আমার মা হিসেবে চরম ব্যর্থতা। শিক্ষিত মেয়ে হয়ে আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি কোনটা সঠিক কোনটা ভুল।’

এমিলি বলেন, ‘আমার কোরআন-হাদিসের দক্ষতা কম ছিল। আমাকে ও আমার রাইয়ানকে ডিমোটিভেটেড করা হয়েছে। ভুল পথে নেওয়া হয়েছে।’

ছেলের উদ্দেশে তিনি বলেন, ‘আব্বু… তুমি যদি আমার মেসেজ পেয়ে থাক, তাহলে বলছি তুমি চরম ভুল পথে আছ। তুমি তোমার এই মাকে বিশ্বাস করতে পার। তোমার কাছে আমার অনুরোধ, তুমি যদি কখনো মাকে ভালোবেসে থাক, তাহলে দেশের জন্য কোনো ধরনের হুমকির কাজ করবে না, বিশৃঙ্খলা করবে না। আমি অনুরোধ করছি তুমি আত্মসমর্পণ কর। প্রশাসন সদয় হবে।’

জঙ্গিবাদ থেকে ফিরে আসা এমিলি ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের কাছে আকুতি জানিয়েছেন। তিনি জানান, ছেলের শোকে তার স্বামীঅসুস্থ। আত্মীয়-স্বজন সবাই পাগলপ্রায়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯