ঋণ নেওয়া যাবে যত খুশি তত

news-image

নিজস্ব প্রতিবেদক : কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঋণ নেওয়ার সীমা তুলে নেওয়া হয়েছে। ফলে আগামী পাঁচ বছর এসব প্রতিষ্ঠান ব্যাংক থেকে ইচ্ছা মতো ঋণ সুবিধা নিতে পারবে। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখতে এই সুবিধা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বর্তমানে সরকারি প্রতিষ্ঠানের বাইরে বেসরকারি খাতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে এস আলম ও ওরিয়ন গ্রুপ। এস
আলম গ্রুপের মালিকানাধীন কয়লাভিত্তিক এসএস পাওয়ারের নির্মাণকাজ চলছে চট্টগ্রামের বাঁশখালীতে। ওরিয়ন গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘœ করতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত কয়লাসহ অন্যান্য কাঁচামাল ক্রয় বা আমদানির ব্যয় নির্বাহের জন্য বিদ্যুৎ উৎপাদনকারী একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপ ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ঋণ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের জন্য ব্যাংক কোম্পানি আইনের ২৬ খ(১) ধারা আগামী পাঁচ বছরের জন্য কার্যকর হবে না। তবে ব্যাংক কোম্পানি আইনের ২৬ খ(১) ধারায় বলা আছে, কোনো এক ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গ্রুপকে সংশ্লিষ্ট ব্যাংকের মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দেওয়া যাবে না। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে এ ধারা স্থগিত করা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক বলেছে, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ঋণের সর্বোচ্চ সীমা কেন্দ্রীয় ব্যাংক পরবর্তী সময়ে নির্ধারণ করে দেবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান