সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সমাবেশে জনজোয়ার দেখে আ. লীগ নেতারা আত্মবিশ্বাস হারিয়েছে’

নিজস্ব প্রতিবেদক : জনজোয়ার দেখে সরকার পতনের ভয়ে ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতারা আর্তনাদ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের নেতারা প্রতিনিয়ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে মনগড়া মিথ্যাচার অপপ্রচার করে আসছেন। বিএনপির সমাবেশে জনজোয়ার দেখে পতনের ভয়ে তারা আর্তনাদ করছেন।

বিএনপির এই নেতা আরও বলেন, উন্নয়নের ফানুস উড়িয়ে কোনো কাজ হচ্ছে না দেখে প্রায় প্রতিদিন আওয়ামী লীগের নেতারা বিভ্রান্তমূলক তথ্য প্রচার ও মিথ্যাচার করছেন। প্রতিনিয়ত তারা লোক হাসানোর পাত্র হচ্ছেন। চারদিকে দুর্নীতির বৈচিত্র্যময় বিন্যাস আড়াল করতেই আওয়ামী লীগ নেতারা পরিকল্পিতভাবে অপপ্রচার অব্যাহত রেখেছে। তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার অব্যাহত রেখেছেন।

রিজভী বলেন, ওরা আত্মবিশ্বাস হারিয়েছে। তাদের কথাবার্তায় শুধুই দম্ভের বিকৃত প্রকাশ। সরকারের শত বাধা উপেক্ষা করে সারা দেশে বিএনপির মহাসমাবেশগুলোতে মানুষের উপস্থিতি প্রমাণ করে দেশের মানুষ আওয়ামী লীগের অপপ্রচার বিশ্বাস করে না।

রুহুল কবির রিজভী বলেন, যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নুকে গতকাল মঙ্গলবার তার মোহাম্মপুরস্থ অফিস থেকে ডিবি পরিচয়ে পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদারকে হাইকোর্টের পাশের রাস্তা থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি বলেন, ‘আমি আলী আকবর চুন্নুকে অবিলম্বে পরিবারের নিকট হস্তান্তরের জোর আহ্বান জানাচ্ছি। রফিক হাওলাদার এবং হারুন উর রশীদ হারুনের নিঃশর্ত মুক্তির দাবি করছি।’

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে