,

মা হারা হলেন কলকাতার অভিনেত্রী দেবশ্রী

news-image

অনলাইন ডেস্ক : প্রয়াত হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের মা আরতি রায়।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর।

পারিবারিক সূত্রের খবর, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। বিগত কয়েক মাস তিনি অভিনেত্রীর বড় বোনের বাড়িতে ছিলেন। সেখানেই চলছিল চিকিৎসা। মৃত্যুর সময় পাশে ছিলেন ৩ মেয়েই।

আনন্দবাজারকে অভিনেত্রী বললেন, ‘বুঝতেই পারিনি, মা কখন চলে গেলেন। মায়ের জন্যই আমার অভিনেত্রী হয়ে ওঠা। মা ছাড়া তো আমার কোনো অভিপ্রায় ছিল না অভিনেত্রী হওয়ার। বার্ধক্যজনিত সমস্যা ছাড়া মায়ের বিশেষ কোনো রোগ ছিল না। তিন মেয়ে পাশে ছিল, তাই খুব শান্তিতে গিয়েছেন মা।’’

মায়ের ইচ্ছাপূরণ করতেই এক সময় দেবশ্রীর ইন্ডাস্ট্রিতে আসা। মেয়েকে নাচ শেখানো থেকে শুরু করে তাকে অভিনয়ে অনুপ্রেরণা জোগানোর পেছনে আরতি দেবীর অবদান অনস্বীকার্য।

গত আগস্ট মাসে আরতি দেবী গুরুতর চোট পান। আনন্দবাজার অনলাইনকে তখন দেবশ্রী জানিয়েছিলেন, বড় বোনের কাছে মা থাকেন। বাড়িতেই পড়ে গিয়ে কপাল ফাটিয়ে ফেলেছেন। অনেক রক্তপাত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির