,

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়ে জানাতে বুধবার (৯ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন আসছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বিকাল সোয়া ৩টার দিকে সংবাদ সম্মেলন শুরু হবে।

এদিন বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অর্থমন্ত্রীর। বৈঠকের পরেই ঋণ পাওয়ার অগ্রগতি ও সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন অর্থমন্ত্রী। এ সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলও উপস্থিত থাকতে পারে।

গত ২৪ জুলাই ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে আইএমএফকে চিঠি দেয় বাংলাদেশ। ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা করতে আইএমএফ’র একটি প্রতিনিধি দল ২৬ অক্টোবর ঢাকায় আসে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড