শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোরের দিকে কুয়াশা পড়তে পারে

news-image

অনলাইন ডেস্ক : ভোরের দিকে দেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রাও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া আগামী তিন দিনে রাতের তাপমাত্রা সামন্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া সর্বনিম্ন ২০ ডিগ্রি তাপমাত্রার নিচে রাজারহাটে ১৮.০, শ্রীমঙ্গলে ১৮.১, ডিমলায় ১৮.৩, বরিশালে ১৯.৭, সৈয়দপুর ও যশোরে ১৮.৮, ঈশ্বরদী, বদলগাছী ও চুয়াডাঙ্গায় ১৯.০, নেত্রকোনা, ভোলা ও দিনাজপুরে ১৯.২, রাজশাহীতে ১৯.৩, সিলেট, পটুয়াখালী ও সন্দ্বীপে ১৯.৫, ময়মনসিংহ ও সীতাকুণ্ডে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ