,

রপ্তানি বাড়াতে টাকার মান কমা ভালো: পরিকল্পনা প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রপ্তানি বাড়াতে ডলারের বিপরীতে টাকার মান কমা ভালো বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তখন এ মন্তব্য করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘ডলারের সরবরাহ বাড়াতে টাকার মান কমাতে হবে। আমরা চাচ্ছি দেশে আরও ডলার সরবরাহ হোক। এক্সপোর্ট (রপ্তানি) ও প্রবাসী আয় বৃদ্ধির জন্য টাকার মান কমা ভালো। টাকার মান ও এক্সচেঞ্জ রেট সমন্বয় করতে হবে। ডলারের সরবরাহ বাড়াতে হলে টাকার মান কমাতে হবে।’

দেশে রেমিট্যান্স সরবরাহ কমেনি দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই-অক্টোবরে সর্বশেষ ৭ দশমিক ১৯৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। জুলাই থেকে অক্টোবরে বেশি পেয়েছি। রেমিট্যান্স কমছে কথাটা সত্য না। এক্সপোর্ট ১৬ দশমিক ৮৫ বিলিয়ন হয়েছে। গত মাসের থেকে এটা বেড়েছে। আমরা বিপদে নেই। উচ্চ মূল্যস্ফীতি সারা দুনিয়া ফেস করছে, আমরাও করছি।’

দেশের রিজার্ভ নিয়ে আইএমএফের তথ্যে দ্বিমত পোষণ করেন ড. শামসুল আলম। তিনি বলেন, ‘আইএমএফ একমত না হলে কিছু আসে যায় না। প্রথাগতভাবে সরকার রিজার্ভ রক্ষা করছে। সরকার কোথাও কিছু লুকায়নি। ৩৫ বিলিয়ন ডলারের কাছাকাছি রিজার্ভ আছে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯