,

শরীরে নতুন সংক্রমণ, বিপদ এখনই কাটছে না ঐন্দ্রিলার

news-image

অনলাইন ডেস্ক : এক সপ্তাহ পার। হাসপাতালের বিছানায় এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল সূত্র জানাচ্ছে, ৭ দিন কেটে গেলেও এখনো শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। ‘সি প্যাপ’ সাপোর্টে আছেন অভিনেত্রী। এখনো বিপৎমুক্ত নন। তবে তার দেহে নতুন সংক্রমণ পাওয়া গেছে, এমনটাই জানা গেছে।

এত উদ্বেগের মাঝে সোমবার সন্ধ্যাবেলা সামান্য স্বস্তির খবর শুনিয়েছিলেন তার বন্ধু সব্যসাচী চৌধুরী। ফেসবুকে লেখেন, ‘সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা।’ ‘এক্সটার্নাল স্টিমুলি’র মাধ্যমে অভিনেত্রীকে সুস্থ করে তোলার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকেরা।

সব্যসাচী জানিয়েছিলেন, পুরোপুরি জ্ঞান না ফিরলেও তার শ্বাসক্রিয়া আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে। রক্তচাপ মোটামুটি স্বাভাবিক। জ্বরও কমেছে। কখন ভালো আর কখনই-বা মন্দ বলতে পারছেন না চিকিৎসকরা। সূত্র : আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির