,

সিঙ্গাপুর থেকে সোহেল রানার ছেলের অভিযোগ

news-image

বিনোদন প্রতিবেদক : চোখ সংক্রান্ত জটিলতা নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তী অভিনেতা সোহেল রানা। গেল ৩০ অক্টোবর তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন যান তার স্ত্রী জিনাত বেগম ও ছেলে মাশরুর পারভেজ। এবার সেখান থেকে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগের আঙ্গুল তুলেছেন বরেণ্য এই অভিনেতার ছেলে মাশরুর পারভেজ।

গতকাল সোমবার রাতে এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, দেশের হাসপাতালে তার বাবাকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছিল। এজন্য তিনি এভারকেয়ার হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেবেন।

ছেলের ভাষ্য, ‘ঢাকায় বাবার ক্যাটারাক্ট সার্জারি করানো হয়েছে। তারিখটা মনে নেই এখন। দিনটা মঙ্গলবার ছিল, সেটা মনে আছে। অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন এভারকেয়ার হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সায়েদুর রহমান। তারা বিষয়টা ধামাচাপা দিতে চেয়েছিল। আমার কাছে সব রিপোর্ট আছে, সেটা দেখলেই বোঝা যায় যে তারা ভুল করেছে।’

মাশরুর আরও বলেন, ‘আমার বাবা সুস্থ হয়ে উঠছেন। কিন্তু যে দুঃখ-কষ্টের মধ্য দিয়ে আমরা গেছি, সেটা অকল্পনীয়। আমরা এটার প্রাপ্য ছিলাম না। আমি এভার কেয়ার গ্রুপের বিরুদ্ধে লড়ব। তাদের বিরুদ্ধে লড়া মানে দেশের অনেক পাওয়ারফুল মানুষের বিরুদ্ধে লড়া। আমি জানি না, কে আমাদের অভিযোগ নিতে চাইবেন। কিন্তু আমি আইনজীবীর কাছে যাব। এটা জেতার কিছু না। এর জন্য কত বছর লাগে, তাতেও আমার কিছু যায় আসে না। আমার কোনো ব্যাকআপের প্রয়োজন নেই। আমাকে এটা করতেই হবে এবং আমি এটা করব। এটা নিজের কাছে আমার প্রতিজ্ঞা।’

এর আগে দেশের এভার কেয়ার হাসপাতালে সোহেল রানার চোখের চিকিৎসা করানো হয়। কিন্তু তাতে এই অভিনেতার অবস্থার আরও অবনতি হয়। তাই বাধ্য হয়েই দেশের বাইরে যেতে হয়েছে তাকে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না