,

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরলেন টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে সোমবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত ১১টা ১০ মিনিটের দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছেন টাইগাররা।

তবে অধিনায়ক সাকিব অস্ট্রেলিয়া থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন। তিনি সেখানে গিয়েপরিবারের সঙ্গে সময় কাটাবেন।

এর আগে গেল ৩০ সেপ্টেম্বর ঢাকা ছেড়েছিল টিম টাইগার্স। প্রথমে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে অস্ট্রেলিয়ায় পাড়ি দেয়। ফলে দীর্ঘ ৩৮ দিন পর দেশে পা রাখলেন লিটন দাস-তাসকিন আহমেদরা।

এছাড়া দলের সঙ্গে দেশে ফেরেননি নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজও। সোহান ও মিরাজ সিডনিতে আরও কিছুদিন সময় কাটাবেন বলে জানা গেছে।

দেশে ফিরে কিছুদিন বিশ্রামের পর ভারতের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি নেবেন টাইগাররা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড