,

ঢাকায় আসছেন নোরা, থাকছে শর্ত

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউডের ‘আইটেম গার্ল’খ্যাত শিল্পী নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে জলঘোলা কম হয়নি। আয়োজকদের সঙ্গে চুক্তি ভঙ্গ আর টাকা ফেরত না দেওয়ার অভিযোগ-এসব নিয়ে হয়েছে সংবাদ সম্মেলনও। অবশেষে ঢাকায় আসার অনুমতি পেলেন ‘সাকি সাকি’খ্যাত এই তারকা।

নোরার ঢাকা সফরের কারণ ছিল মঞ্চ মাতানো আর পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার। অথচ গতকাল সোমবারের তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তিনি মঞ্চ মাতাতে নয়, আসছেন একটি ডকুমেন্টারির শুটিংয়ে!

তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারিটি নির্মিত হবে উইমেন লিডারশিপ করপোরেশনের উদ্যোগে। আর এর শুটিংয়ের জন্য আগামী ১৮ নভেম্বর তিনি ঢাকায় অবস্থান করতে পারবেন (আশা ও যাওয়ার বাইরে)।

এতে স্পষ্ট করে জানানো হয়েছে, এই শুটিংয়ের বাইরে নোরা ফাতেহি আর কোনো কাজে বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।

শুধু তাই নয়, উক্ত ডকুমেন্টারি নির্মাণের পর ছাড়পত্র নিতে হবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। সঙ্গে এও বলা হয়, আয়োজকদের পক্ষ থেকে শর্ত ভঙ্গ করা হলে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত।

এদিকে নোরা ফাতেহির ঢাকায় আসার বিষয়ে উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি ইসরাত জাহান মারিয়া বলেন, ‘নোরা ফাতেহির বাংলাদেশে আসা নিয়ে অনেক জলঘোলার চেষ্টা করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে। তার বাংলাদেশ সফর নিয়ে আর কোনো জটিলতা নেই।’

এখন দেখার অপেক্ষা, বলিউডের এই আইটেম গার্ল কি শুধু ডকুমেন্টারির শুটিংয়েই অংশ নেন নাকি পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও যোগ দেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির