সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ৩ বছরে মাত্র তিনজন গুম হয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী

news-image

সিলেট ব্যুরো : দেশে বিচারবর্হিভূত হত্যা ও গুমের অভিযোগ নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।তিনি বলেন, ‘জাতিসংঘ যে ৭৬ জনের গুমের তালিকা দিয়েছে তার অধিকাংশ ব্যক্তিই দাগি আসামি হিসেবে জেলে আছেন।কিছু লোক ভারতে এবং কিছু লোক দেশেই ঘুরে বেড়াচ্ছেন।দেশে তিন বছরে মাত্র তিনজন গুম হয়েছেন বা তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।’

আজ সোমবার বিকেলে সিলেট নগরের কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘গত ৩ বছরে আমেরিকায় পুলিশ কর্তৃক ৩ হাজার ৭৬ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে।নিখোঁজ হয়েছে ১৫ লক্ষাধিক। আমাদের দেশে এমন ঘটনা ঘটেনি। নিখোঁজ হয়েছে হাতেগোনা কয়েকজন। যারা মানবাধিকার নিয়ে বারবার চিৎকার-চেঁচামেচি করে তাদের লজ্জা হওয়া উচিত।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি আমলে রপ্তানি ছিল মাত্র ছয় বিলিয়ন ডলারের, আর বর্তমান সরকারের আমলে রপ্তানি উন্নীত হয়েছে ৬০ বিলিয়ন ডলারে। বিএনপি সরকারের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন দশগুণ বেশি রয়েছে। রিজার্ভ নিয়ে বিএনপি অযথাই অপপ্রচার চালাচ্ছে। গত চৌদ্দ বছরে বাংলাদেশে দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে এসেছে ; এটি বিশ্বের মধ্যে রেকর্ড।’

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খানের সঞ্চালনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ।তিনিবলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে বোমাবাজি, খুন বেড়ে যাবে। বিএনপির জন্ম খুনের মধ্য দিয়ে। তারা খুনির পার্টি। তাই আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’

সভার বিশেষ অতিথি, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমরা এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের বিরোধ ভুলে যেতে হবে।’

নানক বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে। সরকার তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেনন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম নাদেল, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মুশফিক আহমদ চৌধুরী ও আজিজুস সামাদ ডন, দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার ও হাবিবুর রহমানসহ দলটির স্থানীয় নেতারা।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর