ইউরোপা লিগের প্লে-অফে বার্সার প্রতিপক্ষ ম্যানইউ, হাতাশ জাভি

news-image

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে তৃতীয় হয়ে ইউরোপা লিগে নেমে গেছে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগের একসময়ের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড এবার ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। সেই দুই দলই এবার ইউরোপা লিগের প্লে-অফে মুখোমুখি হবে।

আজ ইউরোপা লিগের শেষ ষোলর ড্র অনুষ্ঠিত হয়। সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

তবে এই ড্র নিয়ে হতাশাজনক প্রতিক্রিয়া জানিয়ে বার্সার কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, ‘আমরা আবারও কঠিন প্রতিপক্ষকে পেয়েছি। ম্যানইউ ফুটবলের ঐতিহাসিক একটি দল। টেন হ্যাগের অধীনে তারা অনেক এগিয়েছে, দুর্দান্ত খেলছে তাদের ফুটবলাররা। আমরা প্রতিপক্ষ হিসেবে আরও দুর্বল দল পেতে পারতাম। কিন্তু ভাগ্য আমাদের পক্ষে নেই।’

জাভির এমন হতাশার আড়ালে লুকিয়ে ছিল ম্যানইউ ফুটবলারদের প্রশংসা। তিনি মূলত ক্রিশ্চিয়ানো রোনালদোকে ইঙ্গিত করেছিলেন। পর্তুগিজ এই ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদে নয়টি মৌসুম কাটিয়েছেন। এসময় এল ক্লাসিকোতে কাতালানদের বিপক্ষে ২০টি গোল করেছেন। ৩৪টি ম্যাচ খেলে ১০টি জয় ও ৯টি ড্রয়ের দেখা পেয়েছেন। পাশাপাশি ১৫ বার পেয়েছেন পরাজয়ের স্বাদ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান