‘বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র’

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সহযোগিতা দেবে বলে জানিয়েছেন দেশটির উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার। একই সঙ্গে সমুদ্র নিরাপত্তায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা দেবে বলে জানান তিনি।

রোববার (৬ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্রসচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আফরিন আক্তার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ঢাকা মিশন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএইড সিভিল সমাজের সঙ্গে কাজ করে চলেছে।

‘সমুদ্র খাতে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরে মৎস্য ও খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে আমরা একযোগে কাজ করতে চাই।’ যোগ করেন তিনি।

মার্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আমি বাংলাদেশে প্রথমবারের মতো এসেছি। সে কারণে আমি আনন্দিত।

এর আগে শনিবার (৫ নভেম্বর) রাতে দুই দিনের সফরে ঢাকায় আসেন আফরিন আক্তার।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান