দেশে আসছেন না সাকিব, অস্ট্রেলিয়া থেকে যাবেন যুক্তরাষ্ট্রে

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সময় আজ দিনগত রাতেই রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল সোমবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পা রাখার জাতীয় দলের বহরের। তবে সেই বহরে থাকছেন না অধিনায়ক সাকিব আল হাসান।

অ্যাডিলেড থেকে রাজধানী ঢাকার বিমান না ধরে টাইগার অধিনায়ক যাবেন যুক্তরাষ্ট্র । প্রায় সবারই জানা, তার স্ত্রী ও সন্তানরা সেখানেই থাকেন। তাই পরিবারের সঙ্গে সময় কাটাতেই সাকিবও যুক্তরাষ্ট্রই যাচ্ছেন।

প্রসঙ্গত, ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে হিরো ছিলেন সাকিব। দুটি সেঞ্চুরি আর ৮ ম্যাচে ৭ বার পঞ্চাশের ঘরে পা রাখা সাকিব ৬০০+ রান করে টপ স্কোরার হয়েছিলেন। বল হাতেও ছিলেন সফল।

কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই চেনা সাকিবকে খুঁজে পাওয়া যায়নি। ৫ ম্যাচে সাকিবের রান মাত্র ৪৫। আর উইকেট ৮টি। বলা যায়, ব্যাট হাতে সাকিবের ব্যর্থতা দলকে ভালোই ভুগিয়েছে এবার।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, অধিনায়ক সাকিব একা নন। দলের কয়েকজন ক্রিকেটার ঢাকা ফিরছেন না। তারা কদিন পরে আসবেন। এদিকে ৪-৫ জন কোচিং স্টাফও নিজ নিজ দেশে ছুটিতে যাবেন।

তবে কেউই বেশি সময় ছুটিতে থাকতে পারবেন না। কারণ আগামী মাসেই ভারতের সঙ্গে ওয়ানডে আর টেস্ট সিরিজ। ২ ম্যাচের টেস্ট আর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১ ডিসেম্বর ঢাকা আসবে ভারতীয়রা।

৪ ডিসেম্বর শেরে বাংলায় বাংলাদেশ আর ভারতের প্রথম ওয়ানডে। তার প্রস্তুতি শুরু হয়ে যাবে আর অল্প কদিন পরই। তাই অধিনায়ক সাকিব এবং কোচিং স্টাফদের ২০ নভেম্বরের মধ্যে ঢাকা ফিরে আসতে হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান