,

ভিডিও কলে আ.লীগ নেতার অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ

news-image

গাজীপুর প্রতিনিধি : ভিডিও কলে এসে অশ্লীল অঙ্গভঙ্গির একটি ভিডিও ভাইরাল হয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল্লাহর। এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই আজ রোববার বিকেলে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে ছুটির আবেদন করেছেন। এ ঘটনায় নৈতিক অবক্ষয়ের অপরাধে এ নেতার শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।

ভাইরাল হওয়া ১মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অপরপ্রান্ত কারও সঙ্গে যুক্ত হয়ে তিনি কথা বলার এক পর্যায়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। যদিও অপরপ্রান্তের সংযুক্ত ব্যক্তি নারী না পুরুষ তা আড়ালেই ছিল। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত মো শহিদুল্লাহ গা ঢাকা দিয়েছেন। তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল্লাহর অশ্লীল ভিডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে আজ বিকেলে তিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অসুস্থতার কারণ দেখিয়ে অনির্দ্দিষ্টকালের জন্য ছুটির আবেদন করেছেন। তার স্থলে সভাপতি হিসেবে দায়িত্বপালন করার জন্য সহসভাপতি মাজাহারুল ইসলাম সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘এমন ঘটনা আমরা হতাশ হয়েছি। দলের একজন গুরুত্বপূর্ণ পদে থেকে তার দায়িত্বশীল হওয়ার প্রয়োজন ছিল। আমরা যা দেখেছি ভিডিওটি সভাপতির।’

কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান জানান, শহিদুল্লাহর বিরুদ্ধে আগে নানা ধরনের অভিযোগ ছিল। ভিডিও চিত্রে যা দেখা গিয়েছে এটি নৈতিক স্খলনজনিত অপরাধ। তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠার পর সে ছুটির জন্য আবেদন করেছে। যদিও তার পদত্যাগ করার প্রয়োজন ছিল।

এ বিষয়ে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি বা আমাদের দৃষ্টিগোচর হয়নি। তবে শুনেছি থানা আওয়ামী লীগের কাছে একটি আবেদন উনি দিয়েছেন। তবে বিষয়টি খতিয়ে দেখব।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড