,

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হারে সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। তবে জিম্বাবুয়ের বিপক্ষে বিরাট কোহলি-রোহিত শর্মাদের ম্যাচটিতেও ছিল একটি সমীকরণ। জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন। আর সে কাজটি দারুণভাবে করেছে তারা। সহজ এক জয় তুলে গ্রুপ সেরা হয়েই শেষ চারের নাম লেখাল ভারত।

আজ রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭১ রানে হারিয়েছে ভারত। টস জিতে আগে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় পুঁজি পায় রোহিতের দল।

ব্যাটিংয়ে নেমে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ১৫ রান করে ব্লেসিং মুজারবানির বলে আউট হন। তবে হাফসেঞ্চুরি করে মাঠ ছাড়েন আরেক ওপেনার লোকেশ রাহুল। তিনি ৩৫ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৫১ করে সিকান্দার রাজার শিকার হন। বিরাট কোহলি ২৬ রান করে শন উইলিয়ামসের বলে মাঠ ছাড়েন। মাঝে দীনেশ কার্তিকের পরিবর্তে এ ম্যাচে সুযোগ পাওয়া ঋশভ পন্থ সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ৩ রানে উইলিয়ামসের দ্বিতীয় শিকারে পরিণত হন। তবে দারুণ ফর্মে থাকা সূর্যকুমার যাদব ঝড় তোলেন। ২৩ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত তিনি ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। হার্দিক পান্ডিয়া করেন ১৮ রান।

রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ৩৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। শূন্য রানে ম্যাধেভেরে, ১৩ রানে ক্রেইগ আরভিন, শূন্যরানে রেগিস চাকাভা, ১১ রানে শেন উইলিয়ামস ও ৫ রানে আউট হন টনি মুয়োঙ্গা সাজঘরের পথ ধরেন। ষষ্ঠ উইকেট জুটিতে চাপ সামলে নেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। কিন্তু হার ঠেকাতে সেটা যথেষ্ট ছিল না। ২৪ বলে ৩৪ রান করেন রাজা। আর বার্ল আউট হন ২২ বলে ৩৫ রানে। এরপর ১ রানে ওয়েলিংটন মাসাকাদজা, ১ রানে রিচার্ড এনগারাভা ও ৪ রান করেন টেন্ডাই চাতারা। আর ব্লেসিং মুজারাবানি অপরাজিত থাকেন শূন্যরানে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯