,

পুলিশের আরও এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

news-image

নিজস্ব প্রতিবেদক : এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বিসিএস ৩০তম ব্যাচের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকে। উৎপল দত্ত নামের এই পুলিশ কর্মকর্তা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে লিয়েনে কর্মরত আছেন। গত ৩১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়। তবে বিষয়টি জানা যায় আজ রোববার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল দত্তকে ২৬ মার্চ ২০২২ থেকে চাকরি থেকে ইস্তফা প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম। এর আগে গত ১৮ অক্টোবর তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা হলেন সিআইডির পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়া ও শহিদুল্লাহ চৌধুরী।

পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি সাংবাদিকদের বলেন, দেশপ্রেম ও দক্ষতার ঘাটতি যাদের আছে, তাদের অবসরে পাঠানো হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড