ইভিএমে প্রথমবার ভোট পুনর্গণনা

news-image

নিজস্ব প্রতিবেদক : আদালতের নির্দেশে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণের ফলাফল প্রথমবারের মতো পুনর্গণনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার নির্বাচন কমিশনের যুগ্মসচিব (পরিচালক জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটগ্রহণ ইভিএমে অনুষ্ঠিত হয়। কিন্তু গত ৫ নভেম্বর নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের ভোট পুনর্গণনা করা হয়েছে।

তিনি জানান, ওই নির্বাচনে ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের একজন প্রার্থী ভোট পুনর্গণনার জন্য ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল ওই ওয়ার্ডের ভোট পুনর্গণনার আদেশ প্রদান করেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট পুনর্গণনার জন্য নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করে। এ কমিটি গত ৫ নভেম্বর সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোট পুনর্গণনা করেন। এ সময় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার, প্রার্থী, এজেন্ট এবং তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

ভোট পুনর্গণনার জন্য নির্বাচনী মালামালের সিলগালা বস্তা খোলা হয়। ইভিএমে অডিট কার্ড প্রবেশ করিয়ে তা হতে ফলাফল দেখা হয় এবং তা নির্বাচনের দিন ঘোষিত ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখা হয়। অডিট কার্ডের ফলাফল এবং ঘোষিত ফলাফল একই পাওয়া যায়। ইভিএমে ভোটগ্রহণ করা হলেও তা পুনর্গণনা করা যায়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান