,

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

news-image

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূ মৃত্যুর অভিযোগে স্বামী তাজুল ইসলাম রুবেলকে আটক করে পুলিশ। সাদিয়া সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাজীপাড়া এলাকার আলমগীর মেম্বার বাড়ির মো. খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোভনিয়া প্রকাশ আমবাড়িয়া এলাকার সিরাজুল হকের ছেলে তাজুলের সঙ্গে ৪ বছর আগে সাদিয়ার ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। উসুল বাবদ ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। তখন মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়ায় বিয়ের কাবিন রেজিস্ট্রি হয়নি। পরবর্তীতে যখন মেয়ের বয়স ১৮ হবে তখন কাবিননামা রেজিস্ট্রি করা হবে বলে সিদ্ধান্ত হয়।

সাদিয়ার মামি মর্জিনা আক্তার বলেন, ‘‘গতকাল সকাল ১০টার দিকে সাদিয়া তার মাকে ফোন করে করে বলে, ‘আজকের মধ্যে ৯০ হাজার টাকা না দিলে আমাকে মেরে ফেলবে। তখন তার মা বলেন আমার কাছে তো টাকা নাই অন্যজনের কাছ থেকে টাকা নিয়ে বুধবারের মধ্যে দিয়ে আসবো।’ এরপর দুপুরে দোকানের লোকজন এসে আমাকে বলে আপনার ভাগনি আত্মহত্যা করেছে। তখন আমি গিয়ে দেখি খাটের উপর ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় একটা মোড়ার উপর এক পায়ের হাঁটু বাঁকা অবস্থায় আছে। আত্মহত্যা করলে মোড়া তো সরে যাওয়ার কথা। সে যদি আত্মহত্যা করে দরজা ভিতর থেকে লাগানো থাকার কথা। আমার ভাগনিকে সিঙ্গারার সঙ্গে কিছু মিশিয়ে দিয়ে মেরে ফেলছে।’

তিনি আরও বলেন, ‘বিয়ের ৪ মাস পর স্বামী তাজুল ইসলাম ওমানে চলে যায়। গত ১৫ দিন আগে দেশে ফিরে আসে। আসার পর থেকে সাদিয়াকে টাকার জন্য নির্যাতন করতো। সাদিয়া যেন তার কোনো আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলতে না পারে সে জন্য তার মোবাইলে সকলের নম্বার ব্লক করে দিয়েছিল এবং তাকে কোথাও যেতেও দেওয়া হতো না।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। এই ঘটনায় স্বামী তাজুল ইসলাম রুবেলকে আটক করে চালান করা হয়েছে। এ ছাড়া আত্মহত্যার প্ররোচনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম