শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ বছর আত্মগোপনে থেকে অবশেষে র‌্যাবের হাতে ধরা

news-image

নিজস্ব প্রতিবেদক : অস্ত্র পাচার মামলায় অভিযুক্ত কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার সলিমুল্লাহ(৫০)। সেই মামলায় গ্রেপ্তার এড়াতে ২২ বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি। দেশের বিভিন্ন এলাকায় ভিন্ন পরিচয়ে ব্যবহার করে ঘুরে বেড়াতেন তিনি। কিন্তু গতকাল শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় এ তথ্য জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী। গ্রেপ্তার সলিমুল্লাহ কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার বাসিন্দা।

আবু সালাম চৌধুরী জানান, ১৯৯৯ সালে অস্ত্র পাচারের অভিযোগে কক্সবাজার সদর থানায় সলিমুল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। সেই মামলায় গ্রেপ্তার এড়াতে গত ২২ বছর ভিন্ন পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন তিনি।

তিনি আরও বলেন, অস্ত্র পাচার ও মামলার সঙ্গে তিনি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ