,

প্রকাশ্যে আসছে ইমরান-পড়শীর ভালোবাসার গল্প

news-image

বিনোদন প্রতিবেদক : টানা এক বছর পর ফের চমক নিয়ে হাজির হচ্ছেন ইমরান-পড়শী জুটি। সর্বশেষ তাদের দেখা যায়, ‘এক দেখায়’। ইউটিউবে গানটির ভিউ প্রায় দুই কোটির ঘরে। এবার তারা হাজির হচ্ছেন ‘দ্বিতীয় জীবন’ নিয়ে। সিএমভির ব্যানারে গানটি প্রকাশ হবে আগামীকাল সোমবার। এমনটাই জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার এসকে সাহেদ আলী।

গানটি প্রসঙ্গে পড়শী বলেন, ‘প্রায় এক যুগের পরিচয় আমাদের। বয়সে ইমরানের ছোট আমি। কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো। শুধু আমাদের নয়, দুজনের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক। তাই একসঙ্গে দুজনের কাজটা সহজ হয়, মনের মতো করে করা যায়। এটি তেমনই হয়েছে।’

বান্দরবানে পাহাড়ের পাদদেশে গানটির শুটিংয়ে অনেক কষ্ট হয়েছে জানিয়ে এই গায়িকা বলেন, ‘পাহাড়ের নিচে বালু, বালুর ওপর শুটিং। নিচে প্রচণ্ড গরম, মাথার ওপর সূর্য। বালুর মধ্যে দাঁড়িয়ে রোমান্টিকতা কি আসে? সেই পরিস্থিতিতে রোমান্টিক দৃশ্য করা সহজ ছিল না।’

গানটি নিয়ে দারুণ আশাবাদী ইমরানও। তার ভাষ্য, ‘এটি গল্পভিত্তিক রোমান্টিক গান। গানের মধ্যে আমাদের অভিনয়ও করতে হয়েছে। মিউজিক ভিডিও হলেও গানটি দেখতে বসে একটি ছেলে ও মেয়ের ভালোবাসার গল্প পাবেন দর্শকেরা। গানে একটা নতুন চমক পাবেন তারা।’

গানের ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ‘দ্বিতীয় জীবন’র কথা লিখেছেন কবির বকুল। আর সুর-সংগীত করেছেন ইমরান নিজেই।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না