মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিল শারমিন

news-image

পিরাজপুর প্রতিনিধি : সারাদেশে আজ শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর এই পরীক্ষায় পিরোজপুরের ভাণ্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী শারমিন আক্তার মায়ের মৃতদেহ বাড়িতে রেখেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

আজ রোববার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ভাণ্ডারিয়া বেগম মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেন শরমিন। শারমিন আক্তার উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে ফারুক ফকিরের মেয়ে।

শারমিনের চাচা আ. মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘ দিন ধরে লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। গতকাল শনিবার দিবাগহ রাত দুুইটা বিশ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ সকাল ১০টার দিকে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। অথচ সকাল ১১টার দিকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন শারমিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাটি দুঃখ জনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগীতায় সে পরীক্ষা দেয়। এ ঘটনায় সবাই শোকাভিভূত।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান