শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী বাবলীর জামিন নামঞ্জুর

news-image

আদালত প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় গ্রেপ্তার সেই ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

গত ৩ নভেম্বর বাবলীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক মো. আশরাফুল ইসলাম। সেদিন আদালত বাবলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আজ জামিন শুনানির দিন ঠিক করেন। সে অনুযায়ী আজ জামিন শুনানির পর তা নামঞ্জুর হয়।

এর আগে গত ২ নভেম্বর ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার কর হয়।

মামলা সম্পর্কে পুলিশ জানায়, সম্প্রতি ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। যে ঘটনাগুলোতে ভুক্তভোগীরা থানায় মামলা করেন। পরে এই মামলাগুলোর তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়। গরু চুরির পর বাবলী আক্তারের হেফাজতে নেওয়া হত এবং তার হেফাজত থেকেই সব গরু বিক্রি হত।

বাবলী আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাসিন্দা। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি। এ ছাড়া তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ