মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলিয়ারচরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

news-image

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতসহ আহত হয়েছেন আরও চারজন। হতাহতরা সবাই অটোরিকশার আরোহী।

রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেসের একটি বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাচ্ছিল ভৈরবের দিকে। ছয়সূতি এলাকার নোয়াগাঁও এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত রিফাত ও জোহরা বেগম কিশোরগঞ্জ সদরের অধিবাসী। আর আহতরা হলেন- মদারীপুর জেলার কালকিনি উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান অনিক, কিশোরগঞ্জ সদরের ফারিয়া বেগম, আব্দুল্লাহ আল মামুন এবং অজ্ঞাতনামা একজন।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে ফোর্স পাঠিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। দুর্ঘটনার পর বাসের চালকসহ অন্যরা পালিয়ে গেলেও বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। হতাহতদের পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু