শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতির নামে মানুষের ওপর আক্রমণ করলে রক্ষা নেই: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজনীতির নামে সাধারণ মানুষের ওপর আক্রমণ করলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার পর থেকে কেউ রক্ষা পায়নি, ভবিষ্যতেও পাবে না। সবারই বিচার করা হবে।

রোববার (৬ নভেম্বর) সকালে জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ: বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খণ্ডচিত্র’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি আবারও সন্ত্রাস-নৈরাজ্যের পথ বেছে নিলে বরদাস্ত করা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুস্থ রাজনীতিতে সরকারের আপত্তি নেই। তবে সাধারণ মানুষের ওপর কেউ চড়াও হলে তা সহ্য করা হবে না।

সরকারপ্রধান বলেন, বিএনপির বিচার করতে হচ্ছে না, প্রকৃতিই তাদের বিচার করছে। আগুন সন্ত্রাস মানবতাবিরোধী অপরাধ। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বিচার হচ্ছে। এমনকি যারা হুকুম দিয়েছে সেই হুকুমের আসামিদেরও বিচারের আওতায় আনা হবে।

দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে কেউ যেন আর আগুন সন্ত্রাস ঘটাতে না পারে। দল, মত, নির্বশেষে যেই হোক, এ দেশের প্রতিটি মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে।

বিএনপির উদ্দেশে শেখ হাসিনা বলেন, গণতন্ত্র যখন প্রতিষ্ঠা হয়েই গেছে। তখনই সরকার উৎখাতের নামে মানুষের ক্ষতি তারা কীভাবে করতে পারে? এই আন্দোলন কেমন আন্দোলন? মানুষকে কষ্ট দিয়ে কী ধরনের আন্দোলন করতে চায় তারা (বিএনপি)?

তিনি আরও বলেন, রাজনীতি করার অধিকার সবারই আছে। সবাই রাজনীতি করুক; কিন্ত সাধারণ মানুষের গায়ে হাত দিলে রেহাই নেই। মানুষের সুন্দরভাবে বাঁচার অধিকার রয়েছে। সেই অধিকার নষ্ট করা চলবে না। শান্তির বাংলাদেশ চাই আমরা, হানাহানি-হত্যার বাংলাদেশ চাই না।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ