,

‘জওয়ান’-এর বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : গল্প চুরির অভিযোগ উঠল শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার বিরুদ্ধে। শোনা গেল, তামিল সিনেমার প্রযোজকদের কাউন্সিলে এই চুরির অভিযোগ জানান দক্ষিণী প্রযোজক মানিকম নারায়নণ।

জনপ্রিয় দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ ছবির শুটিং করেছেন শাহরুখ খান। ২০২১ সালে ছবির শুটিং শুরু হয়। তারপর বেশ কয়েক দফায় দেশের বিভিন্ন জায়গায় শুটিং হয়। মাসখানেক আগে আবারো ছবির শুটিংয়ে যোগ দেন শাহরুখ। তিনি ছাড়াও ছবিতে বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণির মতো তারকা আছেন। সূত্রের খবর, ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণী তারকা বিজয়কে।

এর মধ্যেই ‘জওয়ান’-এর ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। তাতে চমকে দেন বলিউড বাদশা। মুখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে তাকে। শাহরুখের এই ছবিটি বিজয়কান্ত অভিনীত তামিল ছবি ‘পেরারাসু’র নকল। এমনই অভিযোগ প্রযোজক মানিকমের। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘পেরারাসু’ এবং সেই ছবির স্বত্ব তার কাছেই রয়েছে বলে দাবি তামিল প্রযোজকের।

উল্লেখ্য, অ্যাকশন ক্রাইম ছবি ‘পেরারাসু’। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন বিজয়কান্ত। এদিকে ‘জওয়ান’ সিনেমাতেও শাহরুখের ডাবল রোল। তাই মানিকমের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে তামিল ফিল্ম প্রডিউসারস কাউন্সিল। নভেম্বর মাসের ৭ তারিখের পর এ বিষয়ে তদন্ত শুরু করবে তারা।

গত বুধবারই ৫৭ বছরে পা দিয়েছেন শাহরুখ। তা নিয়ে বিস্তর উন্মাদনা দেখা গেছে অনুরাগীদের মধ্যে। সেই রেশ এখনো রয়েছে। এমন পরিস্থিতিতেই ‘জওয়ান’ সিনেমার খবরটি প্রকাশ্যে এলো। এ বিষয়ে অবশ্য শাহরুখ বা পরিচালক অ্যাটলির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। শনিবার অনুরাগীদের একাধিক প্রশ্নের উত্তর দেন শাহরুখ। সেখানে নিজের কামব্যাক ছবি ‘পাঠান’ নিয়েই কথা বলেছেন কিং খান। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির