সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকাদের দোষ আছে: ইলোরা গওহর

news-image

বিনোদন প্রতিবেদক : এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইলোরা গওহর। অভিনয় নিয়ে আপন গতিতেই এগিয়ে চলছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী কথা বলেছেন শাকিব খান-বুবলী ইস্যুতে। পক্ষ নিয়েছেন শাকিব খানের আর জানিয়েছেন, নায়িকাদের দোষ আছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইলোরার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

যেখানে তিনি বলেন, ‘জায়েদ খানের জন্য অনেকে রক্ত দিয়ে লেখা চিঠি পাঠায়। তাহলে শাকিব খান তো সুপারস্টার। একটা লোককে থাকতে দেন না। আমি বলব, নায়িকাগুলোর দোষ আছে। অপু বিশ্বাসের না হয় প্রেম ছিল। কিন্তু বুবলীর বাচ্চা নিতে হবে কেন? প্রোটেকশন কেন নাই? শাকিবকে ডুবানোর জন্য এমনটা করা হয়েছে। এখানে শাকিবের কোনো দোষ নেই।’

এর আগে শাকিব-বুবলী ইস্যুতে সাংবাদিক, অভিনেত্রী ও নাট্যকার ফাল্গুনী হামিদও কথা বলেন। তিনি বলেছিলেন, ‘শুধু শাকিব খান নন, অপু-বুবলীও ভুল করেছেন। অভিনয়ে এসেই কেন একজন সুপারস্টারের প্রেমে পড়তে হবে, সন্তান গর্ভে ধারণ করতে হবে?’

তিনি জানান, দোষটা শুধু শাকিবের একার নন, এ ক্ষেত্রে মেয়েদেরও দোষ আছে। ফাল্গুনীর মুখে এমন কথা শুনে ভীষণ ক্ষুব্ধ হন বুবলী। ক্ষোভ উগরে দেন তার ফেসবুকে।

এবার দেখার পালা অভিনেত্রী ইলোরা গওহরের এই বক্তব্যের পর নায়িকাদের পক্ষ থেকে কেমন প্রতিক্রিয়া আসে। আর বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় কতটুকু আলোচনা-সমালোচনা হয়।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন চিত্রনায়িকা বুবলী। এরপরই হইচই পড়ে যায় নেটদুনিয়ায়। এর দুদিন পর এই চিত্রনায়িকা জানান, তার সন্তানের বাবা শাকিব খান। কিছুক্ষণ পর সন্তানের স্বীকৃতি দিয়ে শাকিবও জানান, শেহজাদ খান বীর তার ছেলে।

বুবলী জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ শাকিব-বুবলীর সন্তানের জন্ম। আর তারা বিয়ে করেন ২০১৮ সালের ২০ জুলাই।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে