শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএমএফের টাকা না পেলে দেশ রসাতলে যাবে, তেমনটা নয়: বাণিজ্যমন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে কাজ করছে অর্থ মন্ত্রণালয়। আইএমএফের টাকা না পেলে দেশ যে রসাতলে যাবে, তেমনটা কিন্তু নয়। সব দিক বিবেচনা করে আইএমএফের সঙ্গে আলোচনা হচ্ছে। যদি প্রয়োজন পড়ে (অর্থের) এজন্য একটা নিরাপত্তার ব্যবস্থা করা।’

আজ শনিবার সকালে রংপুরের লেক ভিউ পার্ক সিটি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আগামী বছর দেশে দুর্ভিক্ষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় তিনি এক ইঞ্চি জমিও অনাবাদী না রাখার আহ্বান জানিয়েছেন দেশের মানুষের প্রতি। তার মানে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন যে, আমরা যেন সবাই সতর্ক থাকি এবং সর্বোচ্চ ফসল ফলানোর চেষ্টা করি। একইভাবে আইএমএফের ব্যাপারটাও তাই। একটা সিকিউরিটির ব্যবস্থা করা।আমরা আশাবাদী আইএমএফ টাকা দেবে এবং এতে আমাদের কোনো সমস্যা হবে না।’

বাণিজ্যমন্ত্রী বলেন বলেন, ‘ভোজ্যতেলের দাম বৃদ্ধি ও কমানো নিয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে কথা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিদেশে পোশাক রপ্তানির বিষয়ে টিপু মুনশি বলেন, ‘এ মুহূর্তে পোশাক রপ্তানি একটু নিম্নমুখী। যেটা গত দু-তিন মাস আগেও সর্বোচ্চ ছিল। তবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে এ নিম্নমুখী ধারাটা থাকবে না। এখন যে স্লোনেসটা (ধীরেগতি) আছে, সেটা পূরণ হয়ে যাবে।’

নিত্যপণ্যের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘এনিয়ে সরকার সচেষ্ট থাকলেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের অন্য দপ্তরগুলো সজাগ আছে।’

এ সময় রংপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ