সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেরসন থেকে বেসামরিক লোকজনকে সরাতে বললেন পুতিন

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়া অধিকৃত ইউক্রেনের খেরসন অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে জনসম্মুখে অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতাকাল শুক্রবার মস্কোর রেড স্কয়ারে রাশিয়ান ইউনিটি ডে উদযাপন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

পুতিন বলেন, ‘বিপজ্জনক এলাকায় বসবাসকারী জনগণের সরিয়ে নিয়ে যাওয়া উচিত, কেননা বেসামরিক নাগরিকদের যন্ত্রণা ভোগ করা উচিত নয়।’

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নাগরিকদের জোরপূর্বক অপসারণের অভিযোগ করেছে ইউক্রেন। এটিকে একটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়।

ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার দখল করা একমাত্র বড় শহর খেরসন। সেখান থেকে প্রায় ৭০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভারী মিসাইল ও ড্রোন হামলার ফলে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে ঘনঘন বৈদ্যুতিক ব্ল্যাকআউট জারি করতে বাধ্য হয়েছে কিয়েভ।

এর একদিন আগেই খবর আসে, খেরসন ছেড়ে যাচ্ছে রাশিয়ান সৈন্যরা। যদি সত্যিই তেমনটা হয়ে থাকে, তবে রাশিয়ার জন্য তা হবে বড় ধাক্কা।

খেরসনে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তা কিরিল স্ত্রেমুসভ রাশিয়ান গণমাধ্যমকে বলেন, ওই অঞ্চল থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহার করার সম্ভাবনা রয়েছে। তবে এ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা। তাদের আশঙ্কা, তাদের সৈন্যদের প্রলোভিত করে বিপজ্জনক এলাকায় নিয়ে যেতে এমন ফাঁদ পেতে থাকতে পারে রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের কিছুদিনের মধ্যেই খেরসন দখল করে নেয়। তবে সাম্প্রতিক সময়ে শহরের বাইরের দিকে কিছু কিছু এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

গত মাসের মাঝামাঝি খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে শুরু করে রাশিয়ান সেনাবাহিনী। পরে সেনা কমান্ডাররা জানান, ওই অঞ্চলে তুমুল যুদ্ধের আশঙ্কা থেকে বাসিন্দাদের সরাতে অভিযান সম্পন্ন করেন তারা।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে