সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সবে মাত্র শুরু করলাম, এখনো অনেক পথ বাকি’

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয় থেকে কিছুটা সময় বিরতিতে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কারণ কয়েকমাস পরই মা হবেন তিনি। তবে এর মধ্যেই মাহি যুক্ত হয়েছেন রাজনীতিতে। নাম লিখেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে।

মাহির ভাষ্য, ‘বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” বইটা পড়ার পর আমার বিশ্বাস আর চেতনার জায়গাটা অনেক দৃঢ় হয়েছে। একটা মানুষ কিভাবে এতটা ত্যাগ স্বীকার করতে পারেন! এমন উপলব্ধি থেকেই তার প্রতি আরও দুর্বল হয়ে পড়ি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তো আমরা জানি। দেশের সকল মানুষের পাশে তার দাঁড়ানো আমাকে মুগ্ধ করেছে।’

তিনি আরও বলেন, ‘সবে মাত্র শুরু করলাম, এখনো অনেক পথ বাকি। অনেক জানাশোনার ব্যাপার আছে। আমি মনেপ্রাণে বঙ্গবন্ধুকে ধারণ করে রাজনীতিতে এসেছি। তার মতো করে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াতে চাই।’

তাহলে কী আগামীতে নির্বাচন করার কোনো পরিকল্পনা আছে মাহি’র? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আপাতত তো রাজনীতিতে পা রাখলাম। রাজনীতির জ্ঞান রপ্ত করতে হবে। এরপর সিদ্ধান্ত নেব। তবে বর্তমানে নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াতে চাই সবসময়। আমি মনে করি, তরুণদের সবাইকে দেশের জন্য কাজ করা উচিত। এবার এটা রাজনীতিতে এসে হোক আর ব্যক্তিগতভাবে হোক। মানুষের সেবক হয়ে কাজ করাটা অনেক সহজ।’

এখন তো শুটিং থেকে বিরত আছেন। শরীরের অবস্থা কেমন? উত্তরে এই অগ্নিকন্যা বলেন, ‘এখনো স্বাভাবিক আছি। তবে শুটিং থেকে বিরত নেই। কিছু ছবির শুটিং বাকি আছে, সেগুলোর শুটিং দ্রুত শেষ করতে হচ্ছে। বেশ সাবধানতা অবলম্বন করেই শুটিং করছি। এগুলোর কাজ শেষ হলে পুরোপুরি বিশ্রামে যাব।’

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে