সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা

news-image

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী থেকে বরিশালে বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান খানসহ তিনজন আহত হয়েছেন। আহত অপর দুজন হলেন বিএনপি কর্মী ইসাহাক মিয়া ও মো. শাহ আলম।

শুক্রবার (৪ নভেম্বর) সাড়ে সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা বিএনপি নেতাকর্মীদের ব্যাপক মারধর করে এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে।

হামলার শিকার শাহজাহান খান জানান, সন্ধ্যা ছয়টায় পটুয়াখালী জেলা বিএনপির অর্ধশত নেতাকর্মী বিভাগীয় গণসমাবেশে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে বরিশালের রওনা করেন। নেতা-কর্মীদের মোটরসাইকেল গাবুয়া বাসস্ট্যান্ড অতিক্রমকালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা লাঠিসোঁটাসহ ধারালো অস্ত্র নিয়ে পথরোধ করে হামলা চালায়। এসময় মারধরে তিনিসহ তিনজন আহত হয়েছেন।

উল্লেখ্য, সন্ধ্যার পর থেকেই পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বিভিন্ন এলাকায় বরিশালগামী মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা থেকে যাত্রী নামিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে থানায়ও কেউ অভিযোগ করেনি।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে