শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার হাতে অস্ট্রেলিয়ার ভাগ্য

news-image

অনলাইন ডেস্ক : স্বাগতিক অস্ট্রেলিয়া শিরোপা ধরে রেখে ইতিহাস গড়বে- টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এই সম্ভাবনা অনেকেই দেখেছেন। কিন্তু সময়ের সাথে সাথে দ্রুত দৃশ্যপট বদলে যায়। সুপার টুয়েলভ পর্ব থেকেই যেমন বিদায় নেওয়ার উপক্রম অজিদের।

গ্রুপ-১ থেকে এরই মধ্যে নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকেট পেয়েছে। এবারের আসরের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে এই কৃতিত্ব তাদের। এখন এই গ্রুপ থেকে সেমিফাইনালে তাদের সঙ্গী হওয়ার দৌড়ে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

ইংল্যান্ডের ভাগ্য অবশ্য নিজেদের হাতে। তবে অস্ট্রেলিয়ার ভাগ্য নিজেদের হাতে নেই।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার বাংলাদেশ সময় বেলা ২টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা। এ ম্যাচে যে কোনো ব্যবধানে জয় আসলেই সেমিফাইনালের টিকেট পেয়ে যাবে ২০১০ আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আর যদি শ্রীলঙ্কা হারিয়ে দেয় ইংল্যান্ডকে, তবে ভাগ্য খুলে যাবে অস্ট্রেলিয়ার।

৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড গ্রুপ-১ এর শীর্ষে। তাদের সমান ৭ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে দ্বিতীয় স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে ইংল্যান্ডেরও ৭ পয়েন্ট হবে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে উঠবে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার তাই চাওয়া ইংল্যান্ডকে হারিয়ে দিক শ্রীলঙ্কা। শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর যা সরাসরিই বলেছেন গ্লেন ম্যাক্সওয়েল, ‘আমরা এখন (ইংল্যান্ড-শ্রীলঙ্কা) ম্যাচটি দেখব। নিজেরাই নিজেদেরকে এই পরিস্থিতিতে ফেলেছি। আশা করি, শ্রীলঙ্কা আমাদের জন্য কাজটি করে দেবে।’

ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচটি ভেস্তে যায়, সে ক্ষেত্রেও সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ