,

মহারাসের শেষ প্রস্তুতি চলছে মণিপুরী পল্লীতে

news-image

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : আগামী মঙ্গলবার মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা। এ বছর মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ১৮০তম রাসোৎসব এবং আদমপুরের সানাঠাকুরের মণ্ডপে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের ৩৭তম মহারাস উৎসব অনুষ্ঠিত হবে।

রাসোৎসবকে ঘিরে ইতিমধ্যে কমলগঞ্জের মণিপুরী পল্লীতে বইছে উৎসবের হাওয়া। প্রতিদিন সকাল ও বিকালে চলছে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য এবং রাসনৃত্যের মহড়া। বড়দের পাশাপাশি ছোটরাও নাচে প্রস্তুতি নিচ্ছে।

রাসের আয়োজকেরা জানান, রাস উৎসবে সকাল বেলা ‘গোষ্ঠলীলা’ বা ‘রাখাল নৃত্য’ হয়। গোধূলি পর্যন্ত চলে এই রাখাল নৃত্য। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে রাত সাড়ে ১২টা থেকে শুরু হয় রাস উৎসবের মূল পর্ব শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলা অনুসরণ।

বৃহস্পতিবার সন্ধ্যায় কমলগঞ্জের দক্ষিণ মাঝেরগাঁও কৃষ্ণ সিংহের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে চলছে রাস উৎসবের মহড়া। প্রায় ২০ দিন ধরে এখানে রাস উৎসবের মহড়া চলছে। মহড়ায় আসা মণিপুরী ছেলে-মেয়েদের রাসনৃত্যের বিভিন্ন কৌশল ও নিয়মকানুন শিখিয়ে দিচ্ছিলেন রাসনৃত্যের শিক্ষক অজিত কুমার সিংহ।

শিক্ষক অজিত কুমার সিংহ বলেন, রাসনৃত্যের জন্যই মহড়া হচ্ছে। রাস উৎসবের প্রায় এক মাস আগ থেকেই মহড়া শুরু করি। আমরা এক মাস প্রস্তুতি নিয়ে তাদের প্রস্তুত করি। বিকাল থেকে রাত পর্যন্ত চলে মহড়া।

মাধবপুর মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ দেশ রূপান্তরকে বলেন, আমাদের প্রধান ধর্মীয় উৎসব রাসলীলাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। মঙ্গলবার রাস উৎসব। এই রাস উৎসব দেখতে দেশ-বিদেশের দর্শনার্থীরা এখানে ভিড় করেন। মণিপুরীদের ঐহিত্যবাহী এ উৎসবে প্রায় ২ লাখ লোকের সমাগম হবে। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও প্রশাসনের সহযোগিতায় রাস উৎসব সফল হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড