কর্নাটকে ট্রাকের ধাক্কায় ৭ নারী নিহত

news-image

অনলাইন ডেস্ক : ভারতের কর্নাটকে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৭ নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। শুক্রবার রাতে কর্নাটকের বিদার এলাকার চিট্টাগাপ্পা এলাকায় একটি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, নিহত সাত নারীই শ্রমিক। তারা কাজ সেরে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। সে সময়ই একটি ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষ ঘটে।

পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করেছে। তারা হলেন- পার্বতী (৪০), প্রভাবতী (৩৬), গুন্দাম্মা (৬০), ইয়াদাম্মা (৪০), জগ্গাম্মা (৩৪), ঈশ্বরাম্মা (৫৫), রুক্মিণী বাই (৬০)।

অটো ও ট্রাকের চালকসহ ১১ জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা সংকটজনক। এই ঘটনায় মামলা করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান